ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ ক্যানসার জয় করে ফিরেও ব্যর্থ ম্যাডিনসন, নির্বাচকদের দুষছেন সবাই নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় প্রতিরোধে মানদণ্ড পূরণে ব্যর্থ বাংলাদেশ যমুনা গ্রুপে বিশাল নিয়োগ, কাজ করার সুযোগ গাজীপুরে কাতারে ড্রাইভিং স্কুলগুলোর জন্য নতুন কঠোর নিয়ম জারি রাবিতে সাংবাদিকদের ওপর হামলা রিকশাচালক সেজেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ

জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুশিল্পী সিমরিন লুবাবা জীবনের আরও একটি বছর পার করে নতুন বছরে পদার্পণ করেছেন। বিশেষ এই দিনে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। লুবাবা তার পোস্টে অতীতের সব ভুলত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং আগামী দিনগুলো যেন আল্লাহর সন্তুষ্টির পথে অতিবাহিত হয়, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

ফেসবুক পোস্টে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সাথে সাথে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’ তিনি তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিক দোয়া চেয়েছেন যেন আল্লাহ তার ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ইমানের সঙ্গে জীবনযাপনের তাওফিক দেন এবং নেক আমল করার সুযোগ করে দেন।

নিজের জীবনের অবশিষ্ট সময়টুকু আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর প্রার্থনা করে লুবাবা লিখেছেন, ‘হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে এবং সকল মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন।’ পোস্টের শেষে তিনি ‘রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটি উল্লেখ করেছেন, যার অর্থ হলো—’হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’ সবশেষে ‘আমিন ইয়া রব্বাল আলামিন’ লিখে তিনি তার বার্তাটি শেষ করেন।

উল্লেখ্য যে, লুবাবা এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্‌দানের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। সেই সময় বাগ্‌দত্তার সঙ্গে ছবি শেয়ার করার পর তার বিয়ে নিয়ে নেটিজেনদের মধ্যে নানা বিতর্ক তৈরি হয়। অনেকেই তাকে শুভকামনা জানালেও, একটি বড় অংশ তার বিরুদ্ধে বাল্যবিবাহের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

আপডেট সময় : ০৮:৫৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬