চারঘাটে পিস্তল ম্যাগজিন গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চারঘাটে পিস্তল ম্যাগজিন গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান

চারঘাটে পিস্তল ম্যাগজিন গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

রাজশাহীর চারঘাটে পিস্তল ম্যাগজিন গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক করা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

পড়ুন>>আইনের তোয়াক্কা না করেই বইয়ের বোঝা চাপিয়ে অর্থ আদায় করছে কিন্ডারগার্টেনগুলো

রোববার সকাল সাড়ে ৭টার দিকে চারঘাট উপজেলার মৌগাছী এলাকা থেকে অস্ত্র উদ্ধার ও ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

আটক অস্ত্র ব্যবসায়ীর নাম জান মোহাম্মাদ (৫০)। তিনি চারঘাট চামটাগ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে চারঘাটে এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে।

পড়ুন>>মানিকছড়ির ০৫ বছরের শিশুকে ধর্ষণকারী আসামী র‍্যাবের হতে গ্রেফতার 

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ওই দল চারঘাট থানার মৌগাছী এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে সন্দেহভাজন হিসাবে জান মোহাম্মাদকে আটক করে র‌্যাব।

পরে তার কাছে তল্লাশী চালিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৫ রাউন্ডগুলি উদ্ধার হয়।

আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদের স্বীকার করেন সেখানে তিনি অস্ত্র বিক্রির জন্য সেখানে অপেক্ষা করছিলেন। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী বলেও স্বীকার করেন।

পরে তাকে চারঘাট মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলণা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!