কাউনিয়ায় বিসিআইসি দুই সার ডিলারের ৮০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৮৭৫৫ বার পড়া হয়েছে
কাউনিয়ায় বিসিআইসি দুই সার ডিলারের ৮০ হাজার টাকা জরিমানা
রংপুরের কাউনিয়ার দুই বিসিআইসি সার ডিলারের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ভোর ৪:২৯
- দুপুর ১১:৫৮
- বিকেল ৪:২১
- সন্ধ্যা ৬:০৯
- রাত ৭:২৩
- ভোর ৫:৪৩
- আল্লাহ্ সর্ব শক্তিমান।
বুধবার দুপুরে উপজেলার খানসামা বাজারের মেসার্স নুরুল হক নামের সার ডিলারের ৩০ হাজার টাকা এবং মীরবাগ বাজারের মেসার্স মোশাররফ হোসেন নামের আরেক ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতী
প্রতিষ্ঠান দুটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি নীতিমালা লঙ্ঘন করে খুচরা বিক্রেতার কাছে সার বিক্রি করছে। এছাড়া বিক্রির ক্যাশমেমোতে একই মোবাইল নম্বর বিভিন্ন ক্রেতার নামে ব্যবহার এবং কিছু ক্ষেত্রে ভুয়া মোবাইল নম্বর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
পড়ুন>> মুন্সীগঞ্জে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু
এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মেসার্স নুরুল হকের ৩০ হাজার টাকা এবং মেসার্স মোশাররফ হোসেনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার সহ একদল পুলিশ সদস্য।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























