মুন্সীগঞ্জে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু
- আপডেট সময় : ০২:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৮৮৬৯ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় গণপিটুনির ঘটনায় দুই সন্দেহভাজন চোরের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চুরির অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হয়ে তারা গণধোলাইয়ের শিকার হন।
জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ভোর ৪:২৯
- দুপুর ১১:৫৮
- বিকেল ৪:২১
- সন্ধ্যা ৬:০৯
- রাত ৭:২৩
- ভোর ৫:৪৩
- আল্লাহ্ সর্ব শক্তিমান।
নিহতরা হলেন সাগর (৩২) ও সানারুল (৩৪)। তারা উপজেলার গোয়ালী মান্দ্রা এলাকার বেদে সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে।
দীর্ঘদিনের চুরির উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় সিঁধেল ও ছেঁচড়া চোরের উপদ্রব বেড়ে যায়। বিষয়টি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় একাধিকবার উত্থাপিত হলেও দৃশ্যমান কোনো প্রতিকার মিলছিল না বলে অভিযোগ এলাকাবাসীর।
পড়ুন>> শাহরাস্তিতে সন্তানকে যৌন নির্যাতন: বিচার দাবিতে ফুঁসছে এলাকাবাসী
চোরচক্র বাসাবাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগের তার, পানির মোটরের সংযোগ তার, বাথরুমের ফিটিংস, থালা-বাসন, বদনাসহ হাতের নাগালে যা পেত তাই চুরি করে নিয়ে যেত। এমনকি গরু চুরির ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, এসব চোরাই মালামাল উপজেলার গোয়ালী মান্দ্রা এলাকার একটি বিশেষ পল্লীতে বিক্রি হতো, যা স্থানীয়ভাবে মাদক কেনাবেচার আখড়া হিসেবে পরিচিত।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে সাতঘড়িয়া এলাকার একটি ক্লিনিক থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন সাগর ও সানারুল। এ সময় তাদের কাছ থেকে চোরাই তার উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাদের গণধোলাই দেয়।
গণপিটুনির একপর্যায়ে তারা বিভিন্ন বাসাবাড়িতে চুরির কথা স্বীকার করেছে বলে দাবি করেন উপস্থিত কয়েকজন। বুধবার সকালে আহত অবস্থায় তাদের পুলিশে সোপর্দ করা হয়।
পড়ুন>> বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল খালেকের বহিষ্কারাদেশ কার্যকরে চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা
পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টার দিকে দুজনের মৃত্যু হয়।
লৌহজং থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গণপিটুনির শিকার দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























