সরিষাবাড়ীতে কাঁচা মরিচের ক্ষেত ভাঙচুর করে দখলের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে কাঁচা মরিচের ক্ষেত ভাঙচুর করে দখলের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

সরিষাবাড়ীতে কাঁচা মরিচের ক্ষেত ভাঙচুর করে দখলের অভিযোগ

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
সরিষাবাড়ীতে কাঁচা মরিচের ক্ষেত ভাঙচুর করে দখলের অভিযোগ

 

 

সাহরীর শেষ সময় : ৪:০৭
ইফতারের সময় : ৬:৩৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১৩
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৩৯
  • সন্ধ্যা ৬:৩৮
  • রাত ৭:৫৬
  • ভোর ৫:৩২
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

 

সরিষাবাড়ীতে কাঁচা মরিচের ক্ষেত ভাঙচুর করে দখলের অভিযোগ

 

জামালপুরের সরিষাবাড়ীতে কাঁচা মরিচের ক্ষেত ভাঙচুর করে রাতারাতি জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

 

 

গত শুক্রবার- বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় একপক্ষ সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা করেছেন।

 

 

অভিযোগ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, চর হরিপুর গ্রামের একটি পক্ষ জহুরুল ইসলাম এবং অপরপক্ষ প্রতিবেশী আঃ কদ্দুছ, মোঃ মতিন ও খাজু গংরা বসবাস করেন। দীর্ঘ দিন যাবত দুইপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। জহুরুল ইসলাম এর দখলে থাকা ৩২ শতাংশ জমিতে তিনি কাঁচা মরিচের চাষ করেন। সেই জমি নিয়ে গ্রাম্য শালিস বৈঠক করা হলেও একপক্ষের মন মতো হয়নি।

পড়ুন>> ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ দুই ভারতীয় নাগরিকসহ আটক তিন

 

 

 

শুক্রবার সকালে সেই চাষকৃত মরিচের ক্ষেতে ভাংচুর করে আঃ কদ্দুছ ও মতিন গ্রুপের লোকেরা। পরবর্তীতে ঐ জমিতে রাতারাতি ধানের চারা লাগিয়ে দখল করে প্রতিপক্ষরা। এতে জহুরুল ইসলামের প্রায় ৪ লক্ষ টাকার মরিচ তুলে নিয়ে যায় মতিন কূদ্দুছ গংরা।

 

 

 

পরে শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী জহুরুল ইসলাম বাদী হয়ে ২০/৩০ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

 

 

 

অভিযুক্ত জহুরুল ইসলাম বলেন, ‘ ঐ জমি নিয়ে কোর্ডে মামলা করে রায় নিয়ে দখলে আছি। এখন তারা লাঠিসোটা দলবল নিয়ে আমার জমি দখল করেছেন। ৪লক্ষ টাকার কাচা মরিচের টাল তারা ভাঙ্গচুর করে জমিতে ধানের চারা রোপন করেন।

পড়ুন>> দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ করে হত্যা

 

 

অভিযুক্ত আঃ কদ্দুছ ও মতিন গংরা জানান, ‘আমাদের কাগজপত্র আছে জমি আমাদের আমরা দখলে আছি।

 

 

 

এবিষয়ে সরিষাবাড়ী থানার (ওসি) বাচ্চু মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!