সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার ও চালকদের মধ্যে চলে আসা দ্বন্দকে কেন্দ্র করে থানার ঘাটে অবস্থিত থ্রিহুইল সিএনজি সঞ্চয় সমিতির অফিসে আসবাবপত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার মোক্তার হোসেন, এমন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে চেইন মাস্টার মোক্তার হোসেন।
বৃহস্পতিবার(২০ অক্টোবর ) দুপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামিলীগ অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন চেইন মাস্টার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন।
এসময়, মোক্তার হোসেন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামীলীগের রাজনীতি করি। আমি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ।
আমার দ্বারা এমন কাজ করার প্রশ্নই আসে না।
বরং আমি যদি দেখি কোথাও বঙ্গবন্ধু বা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি পড়ে আছে তখন আমি নিজে সেটা তুলে সুন্দর জায়গায় রেখে দেই।
আমার বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মাজেদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান আলী সহ সিএনজি স্ট্যান্ডের নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ।
Leave a Reply