রাণীশংকৈলে মসজিদের ইমাম হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে মসজিদের ইমাম হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন  : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

রাণীশংকৈলে মসজিদের ইমাম হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
রাণীশংকৈলে মসজিদের ইমাম হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন 

 

 

রাণীশংকৈলে মসজিদের ইমাম হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রায় এক হাজার নারী পুরুষের উপস্থিতিতে আলোচিত নেকমরদ মতিন মার্কেট মসজিদের ইমাম খাইরুল ইসলামকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫ টায় উপজেলার নেকমরদ বাজার চৌরাস্তা মৌড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের, স্ত্রী বাদী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল জুয়েল,বিএনপি নেতা সোহেল রানা, নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব, নিহতের বন্ধু দবিরুল ইসলাম, নেকমরদ বড় জিদের ইমাম সাইদুর রহমান, নিহতের ভাতিজা সোহেল রানা, ভাগিনা মাইনুল ইসলামসহ অনেকে।

পড়ুন>> কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ ইটভাটা

এ সময় নিহতের স্ত্রী ও স্বজনরা বলেন, পুলিশের খাম খেয়ালির  কারণে আসামি ধরা হচ্ছেনা। তারা আরো বলেন, এ হত্যার বিচারের আগেই নেতারা বিষয়টি মিমাংসা করার তৎপরতা চালাচ্ছেন। সেইসাথে তারা মূল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

 

উল্লেখ্য, গত শনিবার (১মার্চ) সকালে রাণীশংকৈল উপজেলার নেকমরদ দূর্লভপুর বামনবাড়ী এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় ইমাম খায়রুলের লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ। নিহত খায়রুল ইমামতির পাশাপাশি নেকমরদ বামনবাড়ি শামসুদ্দিনের হাস্কিং মিলে নৈশপ্রহরী হিসাবে কাজ করতেন।

 

হত্যার ৬ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, মামলার আসামিরা অজ্ঞাতনামা হওয়ায় তাদের এখনো শনাক্ত করা যায়নি, দ্রুত শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!