কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ ইটভাটা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ ইটভাটা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ ইটভাটা

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ ইটভাটা

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ ইটভাটা

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আইন লঙ্ঘন করে অবৈধ ইটভাটা পরিচালনার কারনে এক্সেভেটর দিয়ে সম্পুর্ণ ভেঙে ফেলার কার্যক্রম শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

 

শুক্রবার (৭ মার্চ ) কুড়িগ্রাম জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে পাঁচটি ইটভাটা সম্পুর্ণ ভেঙে ফেলার কার্যক্রম শুরু করা হয়।

 

ইটভাটা গুলো হচ্ছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের এমএসএইচ ব্রিকস, ডাব্লিউএএইচ ব্রিকস ও কেবি ব্রিকস। বড়ভিটা ইউনিয়নে অবস্থিত এমএবি ব্রিকস এবং শিমুলবাড়ী ইউনিয়নে অবস্থিত জেএমএস ব্রিকস।

 

জানা যায়, উল্লিখিত পাঁচটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। নির্দিষ্ট কিছু নিয়মনীতি মেনে বাংলাদেশে ইটভাটা পরিচালনা করার বিধান থাকলেও এসকল ভাটা মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পুর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। ফলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহনের মাধ্যমে ইটভাটা ভেঙে গুড়িয়ে দিচ্ছে।

পড়ুন>>সেতুর ছাউনি ভেঙে রড চুরি ঘটনায় বিএনপির তিন নেতা বহিষ্কার

অভিযান পরিচালনার সময় জেলা এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, এর আগে ভাটা গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও কার্যক্রম বন্ধ করা হয়েছিল। কিন্তু তারপরও তারা চুপিচুপি কার্যক্রম চালিয়ে আসছে। তাই শুক্রবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়ার কার্যক্রম শুরু করছি কিন্তুু বিকাল ৪ টা পর্যন্ত ভেঙে ফেলার কার্যক্রম শেষ করতে পারিনি। কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান ফুলবাড়ী উপজেলায় একটি ইউভাটা বৈধ কাগজপত্র থাকলেও বাকি পাঁচটি বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটা ভেঙে ফেলার অভিযান শুরু করেছি। এ অভিযান চলমান থাকবে।

 

এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!