রাণীনগরে চোরাই ট্রাক্টর উদ্ধারসহ গ্রেফতার-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীনগরে চোরাই ট্রাক্টর উদ্ধারসহ গ্রেফতার-২ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

রাণীনগরে চোরাই ট্রাক্টর উদ্ধারসহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
রাণীনগরে চোরাই ট্রাক্টর উদ্ধারসহ গ্রেফতার-২

নওগাঁর রাণীনগরে চোরাই ট্রাক্টর উদ্ধারসহ দুই জন গ্রেফতার।

রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া ট্রাক্টর উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং ট্রাক্টর উদ্ধার করা হয়।

জড়িত পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন>>রাণীনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার খট্রেশ্বর পশ্চিম পাড়া গ্রামের আশিকুল টিকাদারের একটি ট্রাক্টর সদরের শাহী পেট্রোল পাম্প থেকে বৃহস্পতিবার ভোরে চুরি হয়ে যায়।

এঘটনায় ট্রাক মালিক আশিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে উপজেলার গোল চত্বর এলাকা থেকে হাসু মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করে।

গ্রেফতার হাসু মিয়া নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামের তালেবের ছেলে।

হাসুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে, শনিবার (৮মার্চ) সকালে বগুড়ার গাবতলী উপজেলার তরফমেরু গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আলামিন মন্ডলের ছেলে রাকিব হাসান মন্ডলকে গ্রেফতার করা হয়।

পড়ুন>>নীলফামারীতে পবিত্র কুরআন শরীফ অবমাননার দায়ে গ্রেপ্তার-১

সেখানে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে,বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাছিরপাড়া ব্রীজের উপর থেকে চুরি যাওয়া ট্রাক্টরটি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান,গ্রেফতারকৃতদের শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িরতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!