মান্দায় রোড মার্চের পথ সভায় মির্জা ফকরুল ইসলাম আলমগীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় রোড মার্চের পথ সভায় মির্জা ফকরুল ইসলাম আলমগীর : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

মান্দায় রোড মার্চের পথ সভায় মির্জা ফকরুল ইসলাম আলমগীর

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
মান্দায় রোড মার্চের পথ সভায় মির্জা ফকরুল ইসলাম আলমগীর

নওগাঁর মান্দায় রোড মার্চের পথ সভায়
মির্জা ফকরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

“জাগছে তরুণ, জাগছে দেশ-টেইক অব বাংলাদেশ”রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফলের অংশ হিসাবে নওগাঁর মান্দায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে রোড মার্চের অংশ হিসাবে বগুড়া হতে রাজশাহী যাওয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় আয়োজিত পথ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন।

বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে হবে। ভোটের অধিকার ফিরে পেতে এবং ফ্যাসিষ্ট সরকার পতনের জন্য এক দফা-এক দাবী নিয়ে মাঠে নেমেছি।

যতক্ষণ দাবী আদায় না হবে ততক্ষণ মাঠে থেকে সংগ্রাম লড়াই করে যাবো। এই মার্কা নির্বাচন আর জনগণ চায় না। ভোটের মাঠ ভোটার দেখা যায় না, দেখা যায় কুত্তা। তাই আামাদেরকে লড়াই সংগ্রামে এক হয়ে কাজ করতে হবে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর প্রাপ্ত সভাপতি সভাপতি এস এম জিলানী , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল মতিন প্রমুখ।

এছাড়াও পথসভা আয়োজক মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাধারন সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপুসহ দলে সহযোগী নেতুবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!