পানির প্রবল চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পানির প্রবল চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড

পানির প্রবল চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর

স্টাফ রিপোর্টার মাহিদুল হাসান সরকার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
পানির প্রবল চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর

পানির প্রবল চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর

ফেনীর বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর। এতে ফেনী সদর উপজেলা, নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি ঘটছে। জোয়ারের পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, বাড়ছে বন্যার পানি। মানবেতর জীবনযাপন করছে ফেনী সদরের ৮ ইউনিয়নের লাখ মানুষ।

ভারতের ত্রিপুরা, কুমিল্লা ও ফেনী থেকে নেমে আসা উজানের পানির তীব্র চাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর ভেঙে গেছে।
এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। আশ্রয়ের জন্য স্থানীয় হাজারও মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে। এতে ফেনীসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে রেগুলেটরটি ভেঙে যায় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভারতের পানির চাপে সোমবার সকালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটরটি ভেঙে যায়।

ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় লোকালয়ে লবণাক্ত পানি ঢুকছে। এতে লোকালয় আরও প্লাবিত হচ্ছে। অন্যদিকে লবণাক্ততায় বিশুদ্ধ পানির সংকট দেখা দেবে।

এদিকে ফেনী সদর ও নোয়াখালীতে ক্রমশ বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। উজান থেকে নেমে আসা পানিতে গত ২৪ ঘণ্টায় লোকালয়ে এক থেকে দেড় ফুট পানি বেড়েছে।

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিভিন্ন স্থানে পানি বাড়ায় যেকোনো সময় যোগাযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। জেলায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!