ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফেনী সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ১১:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ২৬৮৮০ বার পড়া হয়েছে

ফেনী সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার

ফেনীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চান ফেনী জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

তিনি বলেন, পুলিশ ক্লিয়ারেন্স বা সেবার নামে ঘুষ গ্রহণ বরদাস্ত করা হবে না। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঘুষ নিলে সংশ্লিষ্ট পুলিশ এ জেলায় চাকরি করতে পারবে না। মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পড়ুন>> নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমি এর আগেও একটি জেলার এসপি হিসেবে দায়িত্বে ছিলাম। কোনো দোষী যাতে মামলা থেকে বাদ না যায় আর কোনো নিরপরাধ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য আমি ওই জেলায় দায়িত্ব পালনকালে খুবই শক্ত অবস্থানে ছিলাম। আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি, ফেনীতে মামলার ক্ষেত্রে কোন নিরপরাধ ব্যক্তিকে অহেতুক ফাঁসানো হবে না। প্রকৃত দোষী যতবড় ক্ষমতাশালী হোক না কেন সে মামলা থেকে বাদ যাবে না। মাদক একেবারেই নির্মূল করা সম্ভব না। তবে ফেনী জেলায় মাদকের ভয়াবহতা কমানোর জন্য আমি কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো।

সবশেষে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

পড়ুন>>নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

উপস্থিত সাংবাদিকরাও পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সোমবার (১৫ জুন) বিদায়ী পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যভার বুঝে নেন নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে তিনি সিআইডিতে (অপরাধ তদন্ত বিভাগ) বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা সাতক্ষীরা জেলার কৃতি সন্তান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেনী সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার

আপডেট সময় : ১১:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬