দাগনভূঞা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দাগনভূঞা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট

দাগনভূঞা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
দাগনভূঞা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
দাগনভূঞা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 

 

 

দাগনভূঞা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 

ফেনীর দাগনভূঞা প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদি কার্যকরী কমিটির প্রথম সভা শনিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

সভায় প্রধান অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম। প্রেস ক্লাবের সভাপতি মো. ইয়াছিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম এবং দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন।

পড়ুন>> কাউনিয়ায় পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু 

 

 

 

সাধারণ সম্পাদক এম এম রহমান সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম এ তাহের ও এমাম হোসেন এমাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম ও আলমগীর ননী, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও এ.টি.এম. আজহারুল হক, কোষাধ্যক্ষ মোকাররম হোসেন পিয়াস, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, নির্বাহী সদস্য আবুল হাসনাত তুহিন, মোহাম্মদ ইউসুফ, শাখাওয়াত হোসেন, সুমন পাটোয়ারী, জিয়া উদ্দিন, ফখরুল ইসলাম, দেওয়ান মো. ইকবাল, ফেরদৌস আহমদ হিরন, এ.টি.এম. আতিকুল ইসলাম ও মোজাম্মেল হক হাছান প্রমুখ।

 

 

 

সভায় প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণ, সদস্যদের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে স্থানীয় উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং গণমানুষের প্রত্যাশা সংবাদে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

পড়ুন>> জলঢাকায় বাসের ধাক্কায় নিহত ১, আহত ১

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। দাগনভূঞা প্রেস ক্লাব অতীতের সুনাম অক্ষুণ্ন রেখে ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।”

সভায় অতিথিরাও ক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং জনকল্যাণে গঠনমূলক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে ক্লাবের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!