নাচোল বাজারে চা স্টল পুড়ে ছাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাচোল বাজারে চা স্টল পুড়ে ছাই : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল

নাচোল বাজারে চা স্টল পুড়ে ছাই

চাপাই নবাবগঞ্জ থেকে এস এম রুবেল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
নাচোল বাজারে চা স্টল পুড়ে ছাই

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি চায়ের দোকানে আগুন লাগে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার সময় নাচোল থানা গেটে সামনে একটি চায়ের স্টল পুড়ে ছাই।

দোকান মালিক নাচোল বাজারের মাইনুল ইসলাম রজব এর ছেলে মনিরুজ্জামান শুভ বলেন, সে গত রাত ১.৩০মিনিটে চায়ের দোকান বন্ধ কর বাড়ী যায়।

পরে নাইট গার্ড উজ্জল দোকানে আগুন লাগার সংবাদ দিলে আমার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে আগুন লাগা দেখতে পায়।

পরে ফায়ার সার্ভিস কে খবর দেয় ফলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলেই পৌছানোর আগেই যমুনা ফ্রিজ(২০সেপটি), রাউটার ,বক্স, কোমল পানীয়, মুদিখানার মালামল, প্লাস্টিক চেয়ার ,টেবিলসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

শুভর দাবী হিংসার বসবর্তী হয়ে কে বা কাহারা আমার দোকানে আগুন দিয়েছে। আমার পরিবারের সদস্যদের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো বলে তিনি জানায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিরন আলী জানান, বৈদ্যুতিক শট-সার্কিট এর কারনে সেখানে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৈদ্যুতিক শট-সার্কিট এর কারণে আগুন লেগেছে বলে নাচোল ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে।

এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!