দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশ সেজে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশ সেজে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা

দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশ সেজে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশ সেজে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

 

 

দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশ সেজে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

 

দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশ সেজে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে জমিজমা-সংক্রান্ত বিরোধে চাচি হত্যা মামলার প্রধান আসামি এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বিকেলে উপজেলার গোবরগাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আসামি ও তার সহযোগীরা চাচি মাহাফুজা খাতুনকে (৪৬) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

 

 

এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে ঘটনার পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে ২৮ এপ্রিল নিহতের ছেলে বাপ্পি হোসেন দৌলতপুর থানায় আলিমকে প্রধান আসামি এবং আরও সাতজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পড়ুন>> দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাধন কুমার মণ্ডল জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!