ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফীর মাধ্যমে প্রতারণার  মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফীর মাধ্যমে প্রতারণার  মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফীর মাধ্যমে প্রতারণার  মামলা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফীর মাধ্যমে প্রতারণার  মামলা

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফীর মাধ্যমে প্রতারণার অভিযোগের ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের।

পর্নোগ্রাফীর মাধ্যমে প্রতারণার অভিযোগে ৪ যুবককে গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হয়। ৩ এপ্রিল সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর থানার এসআই মো: কামাল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত ৪জন সহ ২৪ জনের নাম উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত করে এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, মামলার আসামীরা দীর্ঘদিন ধরে পৌর শহরের হাজীপাড়ায় একটি মেসে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশী-বিদেশী নারীদের পর্নোগ্রাফীর মাধ্যমে নানাভাবে সাধারণ মানুষজনের সাথে প্রতারণা করে আসছিল।

মূলত তারা ডেটিং সাইট থেকে বিদেশী ফ্যাশন ডিজাইনার বা মডেলদের নগ্ন ছবি সংগ্রহ করে সেগুলো নিয়ে দেশী-বিদেশী মানুষজনের সাথে আদান-প্রদাদের মাধ্যমে ডলার সংগ্রহ করে।

ডলারগুলো নির্দিষ্ট একজনের বিদেশী (ফরেন এক্সচেঞ্জ একাউন্ট) এর মাধ্যমে দেশে এনে টাকা হিসেবে তুলে থাকেন তারা। মূলত তারা পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ, ডিজিটাল নিরাপত্তা আইনের একে অপরের যোগসাজসে পর্ণো ছবি সংগ্রহ করে।

প্রতারণামূলক ভাবে অনলাইনে অন্যের আইডি তৈরী করে ভিপিএন ব্যবহার করে পর্ণো ছবি বিক্রির অপরাধের সাথে জড়িত।

মামলার আসামীরা হলেন, মো: তৌহিদ রেজা (২২), মো: ওমর ফারুক (২২), মো: মেহেদী হাসান (২০), আরিফুল ইসলাম (২২), নুরে এলাহি ওরফে সুজন (২৮), সোহাগ সালমান (২৪), নুর ইসলাম নবাব (১৯), মো: আব্দুস সালাম (২৪), বাহারাম (২৪), লোকমান আলী (২৩), ফজলে রাব্বি (২১), গুলজান (২১), শাকিল হোসেন (২২), মাসুদ রানা (২২), রবিউল ইসলাম (২১) বাপ্পি রনি (২০), লাবু (২৩), বিপুল চন্দ্র রায় (২৪), পিয়াল মুন্না (৩০), মো: সিফাত (২৩), হাজির উদ্দীন (২৩), জুবায়ের (২৩), মো: রবিউল ইসলাম (২৬), মো: আরিফ হোসেন (২৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।

উল্লেখ্য, গত রোববার রাতে পৌর শহরের হাজীপাড়ার একটি মেসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় এ ঘটনায় ৪ যুবককে গ্রেফতার করে ৩০টি ল্যাপটপ ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

One response to “ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফীর মাধ্যমে প্রতারণার  মামলা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!