ঝিনাইগাতীতে শেখ রাসেল দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে শেখ রাসেল দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের

ঝিনাইগাতীতে শেখ রাসেল দিবস পালিত

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতীতে শেখ রাসেল দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হলো শেখ রাসেল দিবস-২০২৩।

১৮অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও র‌্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

এসময় সহকারি কমিশনার(ভুমি) মো. আশরাফুল কবির,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া,উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ,যুবলীগ নেতা সাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, আশরাফুল ইসলাম পলাশ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত সকলে কেন্দ্রীয় ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ করেন।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানগুলোতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!