জামালপুর জেলা কমান্ডডেন্টের নির্দেশনায় বাল্য বিবাহ বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জামালপুর জেলা কমান্ডডেন্টের নির্দেশনায় বাল্য বিবাহ বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন: ১৯৯১ সালের সেই উত্তেজনার পুনরাবৃত্তি কি? অনুশীলনে তানজিদের ঘাড়ে অস্বস্তি, আঙুলে চোট পেলেন মুশফিকুর রহিম মেসির গোল ও অ্যাসিস্টের ম্যাচেও জয়হীন ইন্টার মিয়ামি এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানে বেইজিংয়ের সন্তোষ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ৬৭ পদে নিয়োগ, আবেদন শুরু ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে গুরুতর জখম, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী প্রেরণ আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: লড়াইয়ে মির্জা ফখরুল ও অলি আহমদ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন

জামালপুর জেলা কমান্ডডেন্টের নির্দেশনায় বাল্য বিবাহ বন্ধ

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
জামালপুর জেলা কমান্ডডেন্টের নির্দেশনায় বাল্য বিবাহ বন্ধ

জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমানন্ডেন্ট মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় সরিষাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় পোগলদিঘা ইউনিয়নে এক ৭ম শ্রেণীর(১৫) বছর বয়সী শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।

গত শুক্রবার (৩রা মাচ) রাত ১২টার দিকে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া পশ্চিম পাড়া গ্রামে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি’র কার্যালয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নের মালিপাড়া পশ্চিমপাড়া গ্রামে এক ৭ম শ্রেণীর শিক্ষার্থী(১৫)এর সাথে একই গ্রামের এক যুবকের বাল্য বিবাহ ঠিক হয়।

বিয়ে উপলক্ষে উভয়ের পরিবার তাঁদের স্বজনদের আমন্ত্রণে কনের বাড়িতে সমবেত হয় । এমন গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়ীতে উপস্থিত হন পোগলদিঘা ইউনিয়নের ভিডিপি দলনেতা আবু বক্কর সিদ্দিক লিটন।

পরে পোগলদিঘা ইউনিয়ন ভিডিপি দলনেতা সরিষাবাড়ি থানা পুলিশ ও পার্শ্ববর্তী ডোয়াইল ইউনিয়নের ভিডিপি দলনেতা শাজাহান আলী কে অবগত করেন।

তাৎক্ষণিকভাবে পুলিশ ও ভিডিপি দলনেতাগন ওই শিক্ষার্থীর বাড়িতে হাজির হন।

এ সময় ইউনিয়ন ভি ডি পি দলনেতা ও পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে বর ও কনে সহ সবাই পালিয়ে যান।

পরে কনের বাবাকে ডেকে নিয়ে এসে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে নির্দেশ দেন পুলিশ ও ভিডিপি দলনেতা গন।

এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়ন ভিডিপি দলনেতা আবু বক্কর সিদ্দিক লিটন জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমি জেলা কমান্ডডেন্ট স্যারকে অবগত করি।

সে মোতাবেক তারই নির্দেশনায় সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্যবিবাহের অভিশাপ থেকে বাঁচাতে সফল হই।

জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রুবেদা বেগম বলেন, জেলা আনসার ভিডিপি’র কমান্ডডেন্ট মোঃ মিজানুর রহমান স্যারের নির্দেশনায় পোগলদিঘা ইউনিয়ন ভিডিপি দলনেতা আবুবক্কর সিদ্দিক লিটন ও ডোয়াইল ইউনিয়ন ভিডিপি দলনেতা শাহজাহান আলী সহ পুলিশের সহযোগীতায় বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।

তিনি আরও জানান পোগলদিঘা ইউনিয়ন ভিডিপি দলনেতা তার প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সঠিক সময়ে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা আনসার ও ভিডিপি’র কমান্ডেন্ট মোঃ মিজানুর রহমান জানান,জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে আমাদের এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।

উপজেলা ও ইউনিয়ন /ওয়াড পর্যায় আনসার কমান্ডার ,ভিডিপি দলনেতা/দলনেত্রী সহ সদস্যবৃন্দদের বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে কোনক্রমেই বাল্যবিবাহ হতে দেয়া যাবে না।

এ বাল্যবিবাহের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!