গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪৮ পরীক্ষার্থী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪৮ পরীক্ষার্থী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ আজ সোমবার, ১০ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ১০ আগস্টের আজকের সারাদেশের আবহাওয়ার পুর্বাভাস আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪৮ পরীক্ষার্থী আটক

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
প্রতিকী ছবি

 

 

 

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪৮ পরীক্ষার্থী আটক

 

 

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৪৮ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলার ৪৩টি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালে হাতেনাতে তাদের আটক করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক পরীক্ষার্থীদের নিজ নিজ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পড়ুন>>পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ নারী পরীক্ষার্থী আটক

 

 

কেন্দ্র সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয় এবং প্রযুক্তিগত নকল প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হয়।

 

 

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার বলেন, “পরীক্ষার শুরু থেকেই আমরা নকল প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিলাম। পরীক্ষা শুরুর পর থেকে শেষ পর্যন্ত ৪৮ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।”

 পড়ুন>>নাগেশ্বরীতে পরীক্ষার উত্তর বাণিজ্য: রাজনীতিকসহ ছয়জন গ্রেপ্তার

 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হেদায়েতুল ইসলাম বলেন, “প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিক শিক্ষা অফিসের একজন কর্মকর্তা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন।”

 

 

উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। জেলায় চার শতাধিক শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!