ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

নাগেশ্বরীতে পরীক্ষার উত্তর বাণিজ্য: রাজনীতিকসহ ছয়জন গ্রেপ্তার

নাগেশ্বরী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১১১৩০ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীতে পরীক্ষার উত্তর বাণিজ্য: রাজনীতিকসহ ছয়জন গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের অভিযোগে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

     আটক মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। আটক অপর পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লা হিল জামান বলেন, “পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অসাধু উপায়ে উত্তরপত্র সংগ্রহের সময় ইলেকট্রনিক ডিভাইসসহ ছয়জনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঘটনার পর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।

এ ঘটনায় স্থানীয় ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আটক ব্যক্তি বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে পরীক্ষার উত্তর বাণিজ্য: রাজনীতিকসহ ছয়জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬