দৌলতপুরের জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরের জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন দৌলতপুরের জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপন ভাড়াটিয়া থেকে রেলওয়ের জমি নিজ নামে লাইসেন্স করার অভিযোগ  রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

দৌলতপুরের জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
দৌলতপুরের জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

 

 

দৌলতপুরের জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

 

কুষ্টিয়ার দৌলতপুরের জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

কুষ্টিয়ার দৌলতপুরে এক হতদরিদ্র বাবা- মায়ের কোলে জন্ম নেওয়া জোড়া লাগানো যমজ কন্যাশিশুর এবার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

পড়ুন>>বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপন

 

গরীব হতদরিদ্র বাবা মা সহ পুরো পরিবার যখন এই জোড়া লাগানো যমজ শিশুর জীবন বাঁচানোর আকুতি নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। তখনি স্থানীয় গনমাধ্যম কর্মীরা জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে এবং বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় এ বিষয়ে সংবাদ প্রচার করায় বিষয়টি দৌলতপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের নজরে আসে।

 

 

অসহায় বাবা- মায়ের অর্থের অভাবে থমকে যাওয়ার উপক্রম হয়েছে শিশু দুটির ভবিষ্যৎ চিকিৎসা। এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা প্রদান ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন। ইতিমধ্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ এই অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন এবং যমজ শিশু দুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এবং যমজ জোড়ালাগা শিশু দুটির পরবর্তী চিকিৎসার ব্যবস্থার নিবেন বলে জানিয়েছেন।

 

পড়ুন>>চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ জানান, যমজ শিশু দুটির ব্যাপারে দৌলতপুর উপজেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসানস্বাস্থ্য মন্ত্রণালয়কে অবগত করলে স্বাস্থ্য মন্ত্রণালয় এই যমজ শিশু দুটির চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবগত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাৎক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই যজম শিশুর যাবতীয় চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন বলে এই তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ।

 

তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নির্দেশ মোতাবেক রোববার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যমজ শিশুর বাবা উপজেলার বিলগাথুয়া গ্রামের মোঃ নাহিদ হাসান এর সাথে ফোনে কথা বলেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নির্দেশ মোতাবেক স্বাস্থ্য মন্ত্রণালয় এই যমজ জোড়ালাগা শিশু দুটির সম্পুর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এই মর্মে সোমবার যমজ শিশু দুটির চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ডেকে পাঠিয়েছেন।

আরও পড়ুন>>ভাড়াটিয়া থেকে রেলওয়ের জমি নিজ নামে লাইসেন্স করার অভিযোগ 

 

পরিবার সূত্রে জানা যায়, কুষ্টিয়ার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের বাসিন্দা হতদরিদ্র মোঃ নাহিদ হাসান ও মোছাঃ সানজিদা আক্তারের ঘরে জন্ম নেয় এই দুটি যমজ শিশুর চিকিৎসার সমস্ত দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েছেন জেনে পুরো পরিবার ও এলাকাবাসী খুবই আনন্দিত ও দেশ নায়ক জনাব তারেক রহমান এর প্রতি চির কৃতজ্ঞতা ও মহান আল্লাহতায়ালার দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করেন।

 

 

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, যমজ শিশু দুটির চিকিৎসায় পরবর্তী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!