ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তালিকার দশে নেমে এলেন তারকা রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী ধর্ম-বর্ণ পরিচয় বাধা হবে না, উন্নয়ন হবে সবার: প্রধানমন্ত্রী নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪ রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনে নতুন জাগরণের প্রত্যয়, দায়িত্ব নিল নবনির্বাচিত কমিটি রাণীশংকৈলে ইয়াবাসহ আটক যুবককে ৩ মাসের কারাদণ্ড

গাইবান্ধায় ১৩ বছরের শিক্ষার্থী গণধর্ষণের প্রধান আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৪৪৮৯ বার পড়া হয়েছে

গণধর্ষণের প্রধান আসামি সজিব মিয়া।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় ১৩ বছরের শিক্ষার্থী গণধর্ষণের প্রধান আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

গাইবান্ধায় ১৩ বছরের শিক্ষার্থী গণধর্ষণের প্রধান আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার।
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সজিব মিয়া (২০) র‍্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার রাতে ঢাকা জেলার আশুলিয়ার কাঠগড়া এলাকায় র‌্যাব-১৩ ও র‌্যাব-৪–এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রে তারা হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ গুরুতর সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় র‌্যাব অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে থাকে।

পড়ুন>>কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

এজাহারে উল্লেখ করা হয়, গ্রেফতার সজিব মিয়া ভিকটিমের আত্মীয় হওয়ায় মাঝে মাঝে মোবাইলে তার সাথে যোগাযোগ হতো। এর ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে কৌশলে প্রলোভন দেখিয়ে সে ভিকটিমকে পূর্ব ঝিনিয়া গ্রামের শ্রী চিত্ত রঞ্জন প্রামাণিকের বাঁশঝাড়ে ডেকে নেয়। সেখানে রাত ১২টা ৩০ মিনিটে প্রধান আসামিসহ অন্যরা তাকে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পরদিন ভিকটিম নিজে বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন—মামলা নং: ০৯/৩০০, তারিখ: ০৫/০৯/২০২৫, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(৩) ধারা।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল বলে র‌্যাব জানায়।

পড়ুন>> মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ দল অভিযান পরিচালনা করে আশুলিয়া থেকে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, ধর্ষণ, অপহরণ, হত্যা ও সব ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় ১৩ বছরের শিক্ষার্থী গণধর্ষণের প্রধান আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫