পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ নারী পরীক্ষার্থী আটক
- আপডেট সময় : ০৮:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৮৯০৬ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ নারী পরীক্ষার্থী আটক
পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে রুবিনা আক্তার (৩২) নামে এক নারী পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা শহরের ড. আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে কেন্দ্র সচিব তাকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করেন। আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন।
রুবিনা আক্তার পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের দফাদারপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।
পড়ুন>>নাগেশ্বরীতে পরীক্ষার উত্তর বাণিজ্য: রাজনীতিকসহ ছয়জন গ্রেপ্তার
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা শহরের ২০টি কেন্দ্রে একযোগে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকালে রুবিনার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে এক পরীক্ষার্থী কক্ষ পরিদর্শককে বিষয়টি জানান। পরে তল্লাশি চালিয়ে তার কানে একটি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।
এ সময় তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয় এবং পুলিশের সহায়তায় কেন্দ্র সচিবের কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে কেন্দ্র সচিব তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তুলে দেন।
এবার পঞ্চগড়ে ১৭১টি পদের বিপরীতে ২০টি কেন্দ্রে মোট ১০ হাজার ৮১০ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৮ হাজার ৭৮১ জন পরীক্ষায় অংশ নেন এবং ২ হাজার ২৯ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ২৩ শতাংশ।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সভাপতি ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, “কানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, তিনি স্বামীর সহযোগিতায় এ ধরনের ডিভাইস ব্যবহারের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরীক্ষাকালীন অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























