সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিত অনুষ্ঠান
- আপডেট সময় : ১১:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিত অনুষ্ঠান
গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে নানা আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রেসক্লাবের এই অভিষেক অনুষ্ঠান সুন্দরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে যারা প্রয়াত হয়েছে এবং দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনির আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
পড়ুন>> নাগেশ্বরীতে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
পরে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোশারফ হোসেন বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলার আহ্বায়ক বাবুল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, বিএনপি নেতা এম এ গাফফার মোল্লা, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, সামছুল হক, জয়ন্ত সাহা যতন প্রমুখ।
বক্তারা পারস্পরিক সহযোগিতা আর শ্রদ্ধা-ভালবাসার মাধ্যমে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অতীত ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার
এরপর পরিচিতি পর্ব শেষে আমন্ত্রিত অতিথি সহ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য ও অন্যান্য সাংবাদিকসহ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























