দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী কুড়িগ্রামে ঐতিহ্যবাহী শহীদ মিনার ও শাপলা চত্বর ভাঙায় জনমনে ক্ষোভ চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে- পর্যটন মন্ত্রী মইজ্যারটেক চেকপোস্টে বিশাল ইয়াবা চালানসহ একই পরিবারের তিনজন গ্রেপ্তার তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেয়ার অভিযোগ

দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ

 

 

দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ

দীর্ঘ প্রতীক্ষার পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথমবারের মতো জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

 

 

জুমার নামাজে ইমামতি করেন মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাহবুব আলম। খুতবার আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, স্থানীয় এমপির প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার প্রমুখ।

 

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু

বক্তারা বলেন, মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ইসলামী শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বিকাশের একটি সমন্বিত কেন্দ্র। এখান থেকে কোরআন-সুন্নাহর আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে এবং নতুন প্রজন্ম ইসলামের প্রকৃত আদর্শে উদ্বুদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, সাবেক মেয়র আলমগীর সরকার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ, মডেল কেয়ারটেকার আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।

পড়ুন>>দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন

এছাড়া ইসলামিক রিসার্চ সেন্টার, লাইব্রেরি, হজ প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ, হেফজখানা, গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা ও অন্যান্য আধুনিক সুবিধা সংযুক্ত করা হয়েছে। স্থানীয়দের আশা, মসজিদটি ইবাদতের পাশাপাশি ইসলামী শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!