সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর ছাত্রীকে হত্যার অভিযোগে মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর ছাত্রীকে হত্যার অভিযোগে মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী

সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর ছাত্রীকে হত্যার অভিযোগে মামলা

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর ছাত্রীকে হত্যার অভিযোগে থানায় মামলা

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর ছাত্রীকে হত্যার অভিযোগে থানায় মামলা।

সরিষাবাড়ীতে শারমিন আক্তার সুপ্তি নামে সপ্তম শ্রেণীর ছাত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযাগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গারাডোবা গ্রামে নানার বাড়ী থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় হত্যার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছে নিহতের বাবা শাহাদাৎ হোসেন।

সুপ্তি ঐ এলাকায়র গাড়াডোবা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী ও আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের শাহাদাৎ হোসেনের মেয়ে।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, ২০১৯ সালের শেষের দিকে সুপ্তিকে রেখে তার মা মিমকে তালাক দেন বাবা শাহাদৎ হোসেন। পরে ‘মা’ মিমের অন্যত্র বিয়ে হয়।

বাবা-মার অনাদরে বেড়ে ওঠে গারাডোবা গ্রামে নানা বদিউজ্জামান বদির বাড়িতে। মঙ্গলবার রাতে বাড়ির রানা করা নিয়ে এক কলহ জড়িয়ে পড়ে শারমিন আক্তার সুপ্তি। এ সময় নানি ডলি বেগম রাগে ক্ষোভে সুপ্তিকে মারধর করে।

পরে নানির ওপর অভিমান করে সুপ্তি বসত ঘরে সিলিংয়ে রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে নানি ডলি বেগম প্রতিবশীদের জানায়। তবে মেয়েকে গলায় রশি পেচিয়ে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করে থানায় মামলা দায়ের করেন বাবা শাহাদাৎ হোসেন।

পড়ুন>>তিস্তায় ধেয়ে আসছে বন্যা কাউনিয়া উপজেলা প্রশাসনের সর্তক বার্তা

এ খবর পেয়ে বুধবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!