সরিষাবাড়ীতে বিএনপির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেপ্তার ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে বিএনপির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেপ্তার ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

সরিষাবাড়ীতে বিএনপির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেপ্তার ৩

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
সরিষাবাড়ীতে বিএনপির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলা শহরে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপির ১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বাদী হয়ে এ মামলাটি করেন। ওই মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ছাড়া তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সরিষাবাড়ী থানা-পুলিশ জানায়, বুধবার রাতে সাতপোয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা পালিয়ে যান। সেখান থেকে মহাদান ইউনিয়ন বিএনপির ২ সদস্য এবং সাতপোয়া ইউনিয়নের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মহাদান ইউনিয়নের চাঁন কাজী (৪৮) ও রুহুল আমিন খান (৫৬) ও সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আক্তার তালুকদার (৪৮)।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার এসআই আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামিরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার উদ্দেশে সংগঠিত হচ্ছিল।

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে এবং অবিস্ফোরিত ৫টি ককটেল, ২০টি দেশীয় বাঁশের লাঠি ও ৩০টি ইটের টুকরো উদ্ধার করে। এ ঘটনায় নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তারদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, বিএনপির জনস্রোত ঠেকাতে সরকার তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গায়েবি মামলা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!