জামালপুরের সরিষাবাড়ীতে ফসলী জমির উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করার অভিযোগ
সরিষাবাড়ীতে এক প্রভাবশালী সরকারী কর্মকর্তার ক্ষমতাবলে ফসলী জমির উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। ফসলী জমির উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ বন্ধের জন্য সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলেও কোন প্রতিকার মুলক ব্যাবস্থা গ্রহন করেননি উপজেলা নির্বাহী অফিসার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের মৃত ময়েজ উদ্দিন ভূঁইয়া’র ছেলে আমজাদ হোসেন ভূঁইয়া, একই বাড়ীর মৃত আঃ রশিদ ভূঁইয়া’র ছেলে রুবেল ভুইয়া ও সোহেল ভূঁইয়া , মানিক ভূঁইয়া’র একমাত্র ১৪ শতাংশ ভূমি আবাদী ফসলী জমি।তারা দরিদ্র দিনমজুর ও অটো চালক। তাদের জমির উপর দিয়ে একই গ্রামের প্রতিবেশী প্রভাবশালী আব্দুল বারেক ভূঁইয়া, বাকী ভূঁইয়া, তাদের এক ক্ষমতাধর সরকারী কর্মকর্তার ক্ষমতার প্রভাব খাটিয়ে পেশি শক্তির বলে জোর পূর্বক দরীদ্রদের জমির ভিতর দিয়ে নতুন রাস্তা নির্মাণ করছেন।
এ রাস্তা নির্মানে বাধা প্রদান করতে গেলে ওই দরিদ্র পরিবারগুলো কে নানা হুমকি-ধামকি সহ মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
প্রভাবশালীদের এ নির্মানাধীন রাস্তাটি নিছক তাদের ব্যক্তিস্বার্থে নির্মান করছেন। তাই নিরীহ হতদরিদ্র পরিবারগুলোর আবাদী জমি রক্ষার্থে রাস্তাটি নির্মান বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হস্থক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply