অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এই অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুক্রবার সকাল ১১টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক বহুমাত্রিক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বহির্বিশ্বে বর্তমান সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিমানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের অর্থ সহায়তা, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়। এর আগে তিনি বকশীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে ‘বৃক্ষমেলা ২০২৬’-এর উদ্বোধন করে একটি চারা রোপণ করেন ও সাধারণ মানুষের মধ্যে চারা বিতরণ করেন। শুক্রবার সকাল ১১ টায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ, পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ, বৃক্ষমেলা ২০২৬ এর উদ্বোধন ও গাছের চারা বিতরণ, প্রধানমন্ত্রীর ত।
বক্তব্যে দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক পরিস্থিতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপি জনগণের স্বস্তি ফেরানোর রাজনীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট দূর করতে কাজ চলছে। তবে চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি দেশের উন্নয়নে যুক্ত হয়, তবে বাংলাদেশ দ্রুত অগ্রগতির চূড়ায় পৌঁছাবে। আন্তর্জাতিক অঙ্গনেও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি আমেরিকা সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে, যেখানে ট্রাম্প বাংলাদেশের তৈরি পোশাক খাতের ভূয়সী প্রশংসা করেছেন। এই ৪০ কোটি হাত যদি দেশের জন্য কাজ করে তবে অচিরেই দেশ উন্নতির শিখরে পৌঁছবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি কিশোর-কিশোরীদের খেলাধুলায় মনোযোগী করার আহ্বান জানান। বক্তব্য শেষে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সবার কাছে দোয়া চান তিনি। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























