ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ জামালপুরে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো নিয়মিত প্রক্রিয়া জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: অভিযোগ মানসিংহের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার প্রাপ্তিতে মেসিকে বার্সেলোনার অভিনন্দন নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত: রিজভী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য: যুবক কারাগারে

জামালপুরে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত মধ্যরাতে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের মেকুরআলগা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ হওয়া কাপড়ের মোট পরিমাণ ৪ হাজার ২৭২ মিটার, যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। তবে অভিযান চলাকালীন চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার সকালের দিকে জব্দ করা মালামাল এবং নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধে কঠোর নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামালপুরে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

আপডেট সময় : ০৪:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬