ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠনের নির্দেশ হেফাজতে ইসলামের স্বরাষ্ট্রমন্ত্রী |: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে এল ক্লাসিকোর পাশাপাশি থাকছে আজকের দিনের ফুটবল ম্যাচ মার্কিন নাগরিকদের হত্যার চূড়ান্ত ছক কষছে ইরান: গোয়েন্দা সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন দীর্ঘ প্রতীক্ষার অবসান: সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু বাণিজ্যিক ফ্লাইট কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার ৪ কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় সড়কে ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৩

সরিষাবাড়ীতে ফসলী জমির উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করার অভিযোগ

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • আপডেট সময় : ১১:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে ফসলী জমির উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করার অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ীতে ফসলী জমির উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করার অভিযোগ

সরিষাবাড়ীতে এক প্রভাবশালী সরকারী কর্মকর্তার ক্ষমতাবলে ফসলী জমির উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। ফসলী জমির উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ বন্ধের জন্য সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলেও কোন প্রতিকার মুলক ব্যাবস্থা গ্রহন করেননি উপজেলা নির্বাহী অফিসার।

এ ছাড়াও ভুক্তভোগী পরিবার রাস্তা নির্মান বন্ধের জন্য মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আনিছুর রহমান জুয়েল এর নিকট ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি / সাধারন সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের মৃত ময়েজ উদ্দিন ভূঁইয়া’র ছেলে আমজাদ হোসেন ভূঁইয়া, একই বাড়ীর মৃত আঃ রশিদ ভূঁইয়া’র ছেলে রুবেল ভুইয়া ও সোহেল ভূঁইয়া , মানিক ভূঁইয়া’র একমাত্র ১৪ শতাংশ ভূমি আবাদী ফসলী জমি।তারা দরিদ্র দিনমজুর ও অটো চালক। তাদের জমির উপর দিয়ে একই গ্রামের প্রতিবেশী প্রভাবশালী আব্দুল বারেক ভূঁইয়া, বাকী ভূঁইয়া, তাদের এক ক্ষমতাধর সরকারী কর্মকর্তার ক্ষমতার প্রভাব খাটিয়ে পেশি শক্তির বলে জোর পূর্বক দরীদ্রদের জমির ভিতর দিয়ে নতুন রাস্তা নির্মাণ করছেন।

তাদের বাড়ীতে যাতায়াতের জন্য ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়ী থেকে উত্তর দিকে আসা যাওয়ার জন্য একটি পুরাতন রাস্তা বিদ্যমান থাকলেও ওই রাস্তটি সংস্কার না করে দরিদ্র দিন মুজুরের জমি দিয়ে রাস্তা নির্মাণ করছে।

এ রাস্তা নির্মানে বাধা প্রদান করতে গেলে ওই দরিদ্র পরিবারগুলো কে নানা হুমকি-ধামকি সহ মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

প্রভাবশালীদের এ নির্মানাধীন রাস্তাটি নিছক তাদের ব্যক্তিস্বার্থে নির্মান করছেন। তাই নিরীহ হতদরিদ্র পরিবারগুলোর আবাদী জমি রক্ষার্থে রাস্তাটি নির্মান বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হস্থক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে ফসলী জমির উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করার অভিযোগ

আপডেট সময় : ১১:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩