মান্দায় কুসুম্বা মসজিদের বিনোদন চত্বর উন্মুক্ত হলো : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় কুসুম্বা মসজিদের বিনোদন চত্বর উন্মুক্ত হলো : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

মান্দায় কুসুম্বা মসজিদের বিনোদন চত্বর উন্মুক্ত হলো

সৃষ্টি বিনোদন
  • প্রকাশিত : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
মান্দায় কুসুম্বা মসজিদের বিনোদন চত্বর উন্মুক্ত হলো

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ উন্মুক্ত করা হলো মান্দায় কুসুম্বা মসজিদের বিনোদন চত্বর উন্মুক্ত দর্শণার্থীদের জন‍্য উন্মুক্ত করা হয়েছে।

মসজিদ চত্বরের সৌন্দর্য বর্ধন করতে নির্মাণ করা হয়েছে পানির মিউজিক্যাল ফোয়ারা, ফুলবাগান, বসার জায়গাসহ বেশকিছু আকর্ষনীয় কাজ।

মসজিদকে দৃষ্টিনন্দন করতে উত্তরপাশের ফাঁকা জায়গায় এসব নির্মাণ করা হয়েছে।

মসজিদের নিজস্ব অর্থায়নে এসব কাজ বাস্তবায়ন করেছে মসজিদ কমিটি। এতে ব্যয় হয়েছে প্রায় ২২ লাখ টাকা।

সোমবার বেলা ১২টার দিকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি অনলাইনে যুক্ত হয়ে চত্বরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ঘোষণা করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিদ উদ্দিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে মসজিদ কমিটির সভাপতি ও ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, কুসুম্বা শাহী মসজিদ দর্শন করতে প্রতিদিন দেশি-বিদেশি দর্শনার্থীর আগমন ঘটে।

তাঁদের বসার ভালো জায়গাসহ বিনোদনের জন্য তেমন কিছুই ছিল না। দর্শনার্থীদের কথা বিবেচনায় নিয়ে মসজিদের অর্থায়নে এসব কাজ বাস্তবায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

One response to “মান্দায় কুসুম্বা মসজিদের বিনোদন চত্বর উন্মুক্ত হলো”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!