নাগেশ্বরীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দো'য়া মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দো'য়া মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরলের বুনিয়াদপুর সিনিয়র মাদরাসা এর নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন কাউনিয়ায় প্রতিবন্ধী ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা গ্রেফতার কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত কেলিশহরকে মাদক ও সন্রাস মুক্ত করতে ফের আলোচনায় জসিম উদ্দিন মাষ্টার  পটিয়ায় কলা চুরির প্রতিবাদে মুন্সি সমিতির নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলায় আহত ১

নাগেশ্বরীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
নাগেশ্বরীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দো'য়া মাহফিল অনুষ্ঠিত
নাগেশ্বরীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দো'য়া মাহফিল

নাগেশ্বরীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত

​ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আহতদের আরোগ্য কামনা এবং শহীদদের স্মরণে আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

০১ আগস্ট (শনিবার) বিকাল ৫টায় নাগেশ্বরী উপজেলা অফিস কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পড়ুন>> কেলিশহরকে মাদক ও সন্রাস মুক্ত করতে ফের আলোচনায় জসিম উদ্দিন মাষ্টার 

অনুষ্ঠানে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দো’য়া করা হয়। একই সাথে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণ ও শান্তি বজায় রাখতে মোনাজাত করা হয়।

আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলায়ত করেন মাওলানা আব্দুল মোতালেব। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

পড়ুন>> পটিয়ায় কলা চুরির প্রতিবাদে মুন্সি সমিতির নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেন সরকার, পৌর শাখার সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুল হক খোন্দকার বেলাল মাস্টার প্রমুখ।

 

​উপজেলা শাখা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উক্ত আলোচনা সভা ও দো’য়া মাহফিলে উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!