ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আহতদের আরোগ্য কামনা এবং শহীদদের স্মরণে আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০১ আগস্ট (শনিবার) বিকাল ৫টায় নাগেশ্বরী উপজেলা অফিস কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দো’য়া করা হয়। একই সাথে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণ ও শান্তি বজায় রাখতে মোনাজাত করা হয়।
আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলায়ত করেন মাওলানা আব্দুল মোতালেব। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেন সরকার, পৌর শাখার সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুল হক খোন্দকার বেলাল মাস্টার প্রমুখ।
উপজেলা শাখা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উক্ত আলোচনা সভা ও দো’য়া মাহফিলে উপস্থিত ছিলেন।
Leave a Reply