পটিয়ায় কলা চুরির প্রতিবাদে মুন্সি সমিতির নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০১:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে
পটিয়ায় কলা চুরির প্রতিবাদে মুন্সি সমিতির নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির প্রতিবাদ ও পূর্ববিরোধের জেরে মোহাম্মদ তোহা আলম (৪৫) ওরফে তোহা মুন্সিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মোনাফ হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তোহা পটিয়া যুগ্ম জেলা দায়রা জজ আদালতের মুন্সি সমিতির সাধারণ সম্পাদক।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারির হামলায় আহত ১
স্থানীয়দের ভাষ্য, নিজ বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা আনোয়ার হোসেনকে কলা চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার ও তার সহযোগীরা লাঠিসোটা দিয়ে তোহাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে পটিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আনোয়ার হোসেন (২৯)কে গ্রেপ্তার করেছে। পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























