সারাদেশে ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের তালিকা দীর্ঘ হচ্ছে। এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
বিগত ১৭ বছর ফেশিষ্ট আওয়ামী লীগ সরকার আমল বিএনপি জনপ্রিয় প্রার্থীকে নির্বাচিত হওয়ার পথে বাঁধার কারণে এবার তারেক রহমান নেতৃত্বে বিএনপি সংখ্যা গরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করায় বিএনপির একাধিক সদ্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসছে বেশি করে বিএনপি নেতাদের নাম।
এর মধ্যে কেলিশহর ইউনিয়ন বিএনপির বেশ কয়েকজন বিএনপি নেতা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদন্ধিতা করার জোর প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যে আলোচনায় শীর্ষে রয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জসিম উদ্দিন মাষ্টার।
তিনি চেয়ারম্যান থাকাকালে ইউনিয়ন পরিষদে সুশাসন, স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মনে বিশেষ স্থান করে নিয়েছেন বলে এলাকার লোকজনের অভিমত। জনবান্ধব নেতৃত্বে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে, যাহা তাঁর প্রতি জনগনের আস্থাকে আরও সুদৃঢ় করেছেন বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়।
এবিষয়ে সাবেক কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা জসিম উদ্দিন মাষ্টার বলেন, কেলিশহর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।
এমনকি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, হতদরিদ্র মানুষের মাঝে সরকারি সহায়তা সুষ্ঠুভাবে বিতরণসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকা ভুমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি সেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়া, নাগরিক সেবা জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র, উত্তরাধিকার সনদ প্রদানে কোনো ধরনের হয়রানি হতে হয়নি। এবারও দ্রুত সেবা নিশ্চিত করার
অঙ্গিকার নিয়ে তিনি নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন। জসিম উদ্দিন মাষ্টার চেয়ারম্যান থাকাকালীন সময়ে রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন অবহেলিত গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের করেছেন।
এছাড়াও যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নতি করে ছিলেন যাহা কেলিশহর ইউনিয়ন সর্বস্তরের জনগণ এখনও স্বরণ করছেন। তিনি শিক্ষিত ভদ্র মানুষ হিসেবে সবার কাছে পরিচিত।
জসিম উদ্দিন মাষ্টার মাদক ও অপরাধ দমন,যুবসমাজকে রক্ষা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন।
এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, জসিম উদ্দিন মাষ্টার সাবেক দুইবার চেয়ারম্যান থাকাকালীন সময়ে পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। যেকোনো প্রয়োজনে তাঁকে সহজেই পাশে পাওয়া যায়। এলাকার উন্নয়নমূলক কাজ দেখে আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম বিদায় জসিম উদ্দিন মাষ্টারের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।
আসন্ন ইউপি নির্বাচন জসিম উদ্দিন মাষ্টার আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হলে সাধারণ জনগণ আবারও তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে মনে করেন জসিম উদ্দিন মাষ্টারের সমর্থকরা।
সরেজমিনে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টারের ব্যাক্তিগত জনপ্রিয়তা রয়েছে শীর্ষ অবস্থানে। তিনি সকলের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কামনা করেন এবং শাসক নয়, জনগণের সেবক হিসেবে কেলিশহর ইউনিয়ন আধুনিক মডেল ইউনিয়ন রুপান্তর করতে কেলিশহর ইউনিয়নবাসীকে ঐকবদ্ধ হওয়ার আহবান জানান।
Leave a Reply