দৌলতপুরে ৩দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে ৩দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

দৌলতপুরে ৩দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

দ‍ৌলতপুর থেকে আহাদ নয়ন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
দৌলতপুরে ৩দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

 

 

 

দৌলতপুরে ৩দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

 

 

দৌলতপুরে ৩দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন।
‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’_এই প্রতিপাদ্য স্লোগানে কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০২৫।

 

 

মঙ্গলবার বেলা ১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ৩ দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম।

পড়ুন>> ঝিনাইগাতীতে নতুন উদ্যোক্তা খামারি অব. সার্জেন্ট মানিক

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজওয়ানুল ইসলাম, এছাড়াও মেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিয়ন থেকে আশা জনপ্রতিনিধিরা ও বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 

উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই ফল মেলায় স্থানীয় কৃষক, নার্সারি মালিক এবং বিভিন্ন কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। মেলায় আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, তাল, জামরুল, জাম, ও ড্রাগন ফলসহ বিভিন্ন দেশি ফলের সমাহার দেখা যায়।

 

 

আয়োজকরা জানান, দেশীয় ফলের জনপ্রিয়তা বাড়ানো, পুষ্টি সচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষায় ফল গাছ রোপণে উৎসাহ দেওয়াই ছিল এই মেলার মূল উদ্দেশ্য।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!