ক্লাশ বর্জন, কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ক্লাশ বর্জন, কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ। নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর

ক্লাশ বর্জন, কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
ক্লাশ বর্জন, কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল
ক্লাশ বর্জন, কর্মবিরতি রাণীশংকৈলে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

 

 

 

ক্লাশ বর্জন, কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

 

ক্লাশ বর্জন, কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও জলকামান নিক্ষেপের ঘটনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিক্ষক-কর্মচারীদের ব্যানারে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে বিভিন্ন স্কুল ও মাদরাসার শত শত শিক্ষক-কর্মচারী এবং শিক্ষানুরাগীরা ক্লাশ বর্জন ও কর্মবিরতি ঘোষণা দিয়ে এ কর্মসূচি পালন করেন।

 

 

 

‘শিক্ষক লাঞ্ছনা কেন, রাষ্ট্র জবাব চাই’ এবং ‘শিক্ষকদের ওপর হামলা, মানি না মানব না’— বাড়িভাড়া, মেডিকেল ও মহার্ঘভাতা বাড়াতে হবে ফেস্টুন, পোস্টার ও ব্যনার হাতে এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাণীশংকৈল উপজেলার পৌরশহর।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে গাঁজাসহ দুই যুবক আটক

 

সমাবেশে বক্তারা বলেন,জাতি গঠনের কারিগর শিক্ষকদের ওপর এমন অমানবিক হামলা দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক কলঙ্কজনক অধ্যায়। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

 

বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

 

 

তারা বলেন, দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন শিক্ষকরা। কিন্তু তাদের ওপর পুলিশি হামলা হয়েছে, এটি শিক্ষক সমাজের আত্মমর্যাদার ওপর সরাসরি আঘাত। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এর বিচার চাই।

 

 

সমাবেশে বক্তব্য দেন, সাবেক সাংসদ ও ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী।

পড়ুন>> বেসরকারি শিক্ষক–কর্মচারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজিবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

এছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন- অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, প্রভাষক নাসিরুদ্দিন, প্রধান শিক্ষক সোহেল রানা, ফেরদৌস আলম মানিক, শাহাবুদ্দিন, বাবর আলী, রেজাউল করিম, সহ-শিক্ষক আব্দুল হামিদসহ অনেকে।

 

 

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখন তাদের লাঞ্ছিত করা হচ্ছে—এটি মেনে নেওয়া যায় না। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!