আজ অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস গ্রামের শিশুদের আয়োজন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আজ অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস গ্রামের শিশুদের আয়োজন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি

আজ অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস গ্রামের শিশুদের আয়োজন

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
sristy.net

 

 

আজ অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস

আজ অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। বাংলাদেশের সাথে জাতিসংঘভুক্ত দেশগুলো দিনটি পালন করছে। বাংলা ভাষাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছাত্র-জনতা অকাতরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজধানীর রাজপথ রঞ্জিত করেছিলো। তারপর থেকে প্রতিবছরই বাঙালিরা অমর একুশে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে।

একুশের চেতনা হলো মাথা নতো না করা। এই চেতনায় বাঙালি তার গণতান্ত্রিক ও সাংস্কৃতিক স্বাধিকার অর্জনের সংগ্রামকে এগিয়ে নেয়। একুশের পথ ধরেই বাংলাদেশ ১৯৭১ সালে ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে।

জেনে নিন >>মডেল টেষ্ট-২০ HSCপদার্থ বিজ্ঞান ১ম পত্র দশম অধ্যায় 

অমর একুশের প্রত্যয় ছিলো সব অজ্ঞতা, কুসংস্কার ও কপমন্ডুকতা থেকে মুক্তি। ভাষার মুক্তি, আপন সাহিত্য , শিল্পকলা ও সংস্কৃতির মুক্তি, সে মুক্তি আজও পুরোপুরি অর্জিত হয়েছে বলা যাবে না। ‘৫২-র ভাষা আন্দোলনের বিরুদ্ধে যেমন প্রতিক্রিয়াশীল শক্তি সক্রিয় ছিলো, আজও তাদের উত্তরসূরিরা আবহমান বাঙালি সংস্কৃতির মূলে কুঠারাঘাত হানছে। আবার সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। অমর একুশের শপথ হোক সংঘাতময় রাজনীতি পরিহার করে একুশের চেতনার প্রতি শ্রদ্ধা জানানো।

জেনে নিন >>বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষ

এখানে আর একটি কথা বলা প্রয়োজন। একুশে ফেব্রুয়ারি নিয়ে আমরা সভা-সমাবেশ তথা অনুষ্ঠানে যতটা সোচ্চার, ব্যক্তি ও জাতীয় জীবনে এর চেতনা ধারণ করতে ততটাই নিক্রিয়। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়  আমরা স্বাধীনতা অর্জন করেছি, বাংলা রাষ্ট্র ভাষার মর্যাদা পেয়েছে। ভাষা আন্দোলনের পর দীর্ঘদিনেও সেই ভাষার উন্নতি ও সমৃদ্ধি কতটা হয়েছে তাও মূল্যায়ন করা জরুরি।সঙ্গে কুরুচিপূর্ণ শব্দসহ বাংলিশ শব্দ ব্যবহার   না করে সবর্ত্রই সঠিক বাংলা ব্যবহার করা অতীব জরুরী।

শুধু আনুষ্ঠানিকতায় নয়, বাংলা ভাষাকে আরো উন্নত ও সমৃদ্ধ করার মধ্য দিয়েই একুশের চেতনা অন্তরে ধারণ করতে হবে। একুশের আন্তর্জাতিক মর্যাদা যেন আমাদের দায়িত্বশীল হতে শেখায়- এবারের একুশেতে সেটাই আরোধ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!