দিনাজপুরে বিজিবি'র বিশেষ অভিযানে মাদকদসহ আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দিনাজপুরে বিজিবি'র বিশেষ অভিযানে মাদকদসহ আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকদসহ আটক ১ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি প্রেমের টানে সুদূর চীন থেকে নাটোরে এসেও দেখা পেলেন না চীনা যুবক ব্যান্ডউইথ ঝুঁকিতে বাংলাদেশ: ২০২৮ সাল নাগাদ বড় বিপর্যয়ের আশঙ্কা সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির স্থগিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নতুন মুখ অর্পিতা দেশের সব মেডিকেল ও জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

দিনাজপুরে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকদসহ আটক ১

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

‎দিনাজপুরে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকদসহ আটক ১


‎দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

‎প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৩০ আগস্ট রোববার বিকেলে দিনাজপুরষ ব্যান্ডউইথ ঝুঁকিতে বাংলাদেশ: ২০২৮ সাল নাগাদ বড় বিপর্যয়ের আশঙ্কা ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার/৩৪০ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাটিয়া বাজার নামক এলাকা হতে ০৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২টি মোটরসাইকেল, ০১টি মোবাইল ফোন এবং ০২টি সীমকার্ডসহ ০১ জন আসামীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক মাদক কারবারি স্বপন চন্দ্র রায় (২৯), ঠাকুরগাঁও জেলার, পীরগঞ্জের মাটিয়ানি গ্রামের নরেন্দ্র নাথ রায়, এর ছেলে।

পআন>>এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নতুন মুখ অর্পিতা

মাদকদ্রব্য সহ মাদক কারবারিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, এন এম ইশফাকুল কবীর, কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ০৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পড়ুন>>সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

এছাড়া আটককৃত মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ২,১৮,৪০০/- (দুই লক্ষ আঠারো হাজার চারশত) টাকা। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!