তাড়াশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

তাড়াশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
তাড়াশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত
তাড়াশে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা।

 

 

 

 

তাড়াশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

 

 


“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পড়ুন>> নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পলাশ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ প্রমুখ।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন বলেন, তারুণ্যই যেকোনো দেশের মূল চালিকাশক্তি। দেশের এক-তৃতীয়াংশ তরুণ সমাজকে যদি সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা যায়, তবেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

পড়ুন>>দামুড়হুদায় কুরআন শিক্ষা কর্মসূচি ঘিরে বিএনপি-জামায়াত উত্তেজনা

 

জনসংখ্যাকে সমস্যায় পরিণত না করে, পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে মাঠকর্মীদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

 

আলোচনা সভা শেষে বিগত বছরের কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ মাঠকর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!