সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রেমের টানে সুদূর চীন থেকে নাটোরে এসেও দেখা পেলেন না চীনা যুবক ব্যান্ডউইথ সংকটের ঝুঁকিতে বাংলাদেশ: ২০২৮ সাল নাগাদ বড় বিপর্যয়ের আশঙ্কা সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির স্থগিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ এশিয়ান গেমস: বাংলাদেশ নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নতুন মুখ অর্পিতা দেশের সব মেডিকেল ও জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী নেপালে বন্যা: ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩ শ্রমিক বাংলাদেশসহ তিন দেশের এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সীমান্তে চোরাচালান, মাদক ও মানব পাচার রোধসহ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর বর্তমান কার্যক্রম এবং সীমান্ত নজরদারি জোরদার করার লক্ষ্যে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি সীমান্ত সুরক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করে বলেন, চোরাচালান ও মাদক পাচার বন্ধে অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের যে উদ্যোগ বিজিবি নিয়েছে, রাষ্ট্রপতি তার ভূয়সী প্রশংসা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!