ঢাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি; নারীসহ গুলিবিদ্ধ ৩
- আপডেট সময় : ০৭:০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
ঢাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি; নারীসহ গুলিবিদ্ধ ৩
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় একটি অফিসের কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও আশা আক্তার (২০)। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এলোপাথাড়ি গুলিতে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের কপালে এবং আশার ডান পায়ের রানে গুলি লেগেছে।
আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে ফুফার চায়ের দোকানে যাওয়ার পর মারামারির সময় শাটার বন্ধ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।
পড়ুন>>নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের আইজিপি সম্মাননা
আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী ওই এলাকায় চায়ের দোকান করেন। দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হলে তিনি ভেতরে থাকা অবস্থায় কপালে গুলিবিদ্ধ হন।
আশা আক্তার জানান, তিনি ওই এলাকায় থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়ে গিয়ে তার ডান পায়ের রানে গুলি লাগে। তবে কারা গোলাগুলি করছিল, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
পড়ুন>>আজ সোমবার ৩১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























