মুসলিম বিশ্বকে আসল শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতবা খামেনির : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মুসলিম বিশ্বকে আসল শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতবা খামেনির : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল মুসলিম বিশ্বকে আসল শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতবা খামেনির র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর সিদ্ধান্ত ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি সংঘর্ষে দুইজনের প্রাণহানি নেপালে বন্যার পর উত্তরাখন্ডে ১৩টি হিমবাহ হ্রদ নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: ট্রাম্প-তারেক রহমানের নতুন চুক্তি মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানির আদেশ ৭ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও সময়সীমা নিরাপত্তা সহযোগিতা বাড়াতে প্যারিসে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরাসি মন্ত্রীর বৈঠক

মুসলিম বিশ্বকে আসল শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতবা খামেনির

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

মুসলিম বিশ্বকে আসল শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতবা খামেনির

 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (৩০ আগস্ট) এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন অজুহাতে ইসলামি দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে মুসলিম বিশ্বকে দুর্বল করার চেষ্টা করছে শত্রুরা। তিনি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন।

বিবৃতিতে খামেনি উল্লেখ করেন, মুসলিম জনগণের মধ্যে বিভেদ তৈরির উদ্দেশ্যে বর্ণগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে সুকৌশলে কাজে লাগাচ্ছে শত্রুপক্ষ। মুসলিম উম্মাহর এই বিভক্তি তাদের সম্মিলিত শক্তিকে খর্ব করছে, যার পূর্ণ সুযোগ নিচ্ছে বাইরের শক্তিগুলো।

 

পড়ুন>>র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান

ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত, তবে কি ফিলিস্তিনিরা এতটা অসহায় হতো? একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকলে দূরবর্তী কোনো শক্তি তাদের ভূমি ও সম্পদের দিকে নজর দেওয়ার সাহস পেত কি না, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

ইরানের সর্বোচ্চ নেতা মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করে তাদের পরিকল্পনা বোঝার এবং সম্মিলিতভাবে মোকাবিলা করার আহ্বান জানান।

 

পড়ুন>>নেপালে বন্যার পর উত্তরাখন্ডে ১৩টি হিমবাহ হ্রদ নিয়ে সতর্কতা

তিনি স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধী শাসক এবং ট্রাম্প-ইসরায়েলি শাসকগোষ্ঠীই মুসলমানদের ঐক্য ও বন্ধুত্বের প্রধান শত্রু। তাদের এই বৈরিতা কেবল ইরান বা ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রতি নয়, বরং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম দেশসহ সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধেই চলমান রয়েছে বলে তিনি দাবি করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!