ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

লা লিগায় টানা তৃতীয় জয়: মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে উড়ছে মরিনিওর রিয়াল

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লা লিগায় টানা তৃতীয় জয়: মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে উড়ছে মরিনিওর রিয়াল

নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে ছুটছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি। আগের ম্যাচে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপে এই ম্যাচেও গোল পেয়েছেন। সব মিলিয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার দৌড়ে নিজেদের আধিপত্যের বার্তা দিয়ে রাখল জোসে মরিনিওর দল।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক রিয়াল মাদ্রিদ আক্রমণের ঝড় তোলে। ১৯ মিনিটে জুড বেলিংহাম প্রায় ২৫ গজ দূর থেকে বল নিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন। তার নিখুঁত শটে রিয়াল ১-০ গোলে এগিয়ে যায়।

পড়ুন>>জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত ধ্বংসের অভিযোগ

গোলটি নিয়ে মালাগা আপত্তি জানালেও ভিএআর যাচাইয়ের পর রেফারি গোল বহাল রাখেন। এর সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। ব্রাহিম দিয়াজের দৌড়ের পর এমবাপের শট মালাগার গোলরক্ষক আলফোনসো হেরেরো ঠেকাতে ব্যর্থ হন, যা পরে আত্মঘাতী গোল হিসেবে নথিভুক্ত হয়।

ম্যাচের ৩০ মিনিটেই রিয়াল ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের চমৎকার ক্রস থেকে ফরাসি তারকা এমবাপে বল জালে জড়ান। প্রথমার্ধ শেষ হওয়ার আগে মালাগা ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল, কিন্তু রদ্রিগেজের শট পোস্টে লেগে ফিরে আসে। বিরতির পরও রিয়ালের আধিপত্য বজায় ছিল এবং তারা প্রতিপক্ষের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে খেলেছে।

পড়ুন>>জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ম্যাচের শেষ দিকে মালাগা পেনাল্টির দাবি জানালেও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল করা হয়। যোগ করা সময়ে রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন বদলি খেলোয়াড় আরদা গুলার। ভিনিসিয়ুস জুনিয়রের কাটব্যাক থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ৪-০ ব্যবধান নিশ্চিত করেন তিনি।

দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব নেওয়ার পর মরিনিওর শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ২-১ এবং পরের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারানোর পর মালাগার বিপক্ষে এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত তিন ম্যাচে রিয়াল প্রতিপক্ষের জালে ১০ বার বল পাঠিয়েছে, বিপরীতে হজম করেছে মাত্র দুটি গোল। মৌসুমের শুরু থেকেই রিয়ালের এই আধিপত্যপূর্ণ পারফরম্যান্স তাদের শিরোপা জয়ের লক্ষ্যকে আরও স্পষ্ট করে তুলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লা লিগায় টানা তৃতীয় জয়: মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে উড়ছে মরিনিওর রিয়াল

আপডেট সময় : ০৮:১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬