ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: ট্রাম্প-তারেক রহমানের নতুন চুক্তি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: ট্রাম্প-তারেক রহমানের নতুন চুক্তি

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশ নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এ সপ্তাহে একটি ‘অভূতপূর্ব চুক্তি’ সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ বোয়িংয়ের উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে, যা তাদের পূর্বের অর্ডারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে নতুন এই চুক্তিতে ঠিক কতটি উড়োজাহাজ কেনা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পড়ুন>>মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানির আদেশ ৭ সেপ্টেম্বর

এর আগে গত ৩০ জুলাই থেকে তিন দিনের বাংলাদেশ সফরে এসে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। ঢাকা ত্যাগের আগে তিনি দুই দেশের মধ্যে অংশীদারত্ব বৃদ্ধি ও সহযোগিতার নতুন সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাই মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিকীকরণ ও সম্প্রসারণের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। সেই সময় বোয়িং উড়োজাহাজ কেনার লক্ষ্যমাত্রা ১৪টি থেকে বাড়িয়ে ২৫টিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পড়ুন>>আজ ৩১ আগস্ট; দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: কমতে পারে তাপমাত্রা

চলতি বছরের এপ্রিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য ৪৫ হাজার ৪০৮ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তির আওতায় আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়। প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই উড়োজাহাজগুলো ২০৩১ সালের নভেম্বর থেকে ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা ছিল।

এদিকে, সাম্প্রতিক সময়ে ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে পৃথক এক বৈঠকে সরকার এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: ট্রাম্প-তারেক রহমানের নতুন চুক্তি

আপডেট সময় : ১১:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬