সংবাদ শিরোনাম :
ভুরুঙ্গামারীতে যৌথ অভিযানে গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৯৬৭ বার পড়া হয়েছে
ভুরুঙ্গামারীতে যৌথ অভিযানে গাঁজা উদ্ধার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট সীমান্ত এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পড়ুন>>আওয়ামীলীগ নেতা জামিন ইস্যুতে হট্টগোলের ঘটনায় বিএনপি আইনজীবী নেতা গ্রেপ্তার
ভুরুঙ্গামারী সার্কেল (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ ও ২২ ব্যাটেলিয়ন কুড়িগ্রাম (বিজিবি) ময়দান বিওপির একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মসজিদের সামনের পাকা রাস্তায় লাল স্কচটেপে মোড়ানো প্যাকেটে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
পড়ুন>> শাহরাস্তিতে চার বছরের শিশুকে তুলে নিয়ে চার শিশু মিলে ধর্ষণ
তিনি আরও জানান, পুলিশ ও বিজিবির সজাগ অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার ব্যাগটি রাস্তায় ফেলে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























