আওয়ামীলীগ নেতা জামিন ইস্যুতে হট্টগোলের ঘটনায় বিএনপি আইনজীবী নেতা গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আওয়ামীলীগ নেতা জামিন ইস্যুতে হট্টগোলের ঘটনায় বিএনপি আইনজীবী নেতা গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ। নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

আওয়ামীলীগ নেতা জামিন ইস্যুতে হট্টগোলের ঘটনায় বিএনপি আইনজীবী নেতা গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার। ছবি নেট

 

 

 

আওয়ামীলীগ নেতা জামিন ইস্যুতে হট্টগোলের ঘটনায় বিএনপি আইনজীবী নেতা গ্রেপ্তার

 

 

বরিশাল আদালত চত্বরে হট্টগোল ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কোতোয়ালি মডেল থানা-পুলিশ তাঁকে নিজ চেম্বার থেকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

 

 

গতকাল মঙ্গলবার এক আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুরকে কেন্দ্র করে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-পন্থী আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন। একপর্যায়ে তারা আদালতের এজলাসে ঢুকে ভাঙচুর চালান।

পড়ুন>>নির্বাচন সহিংসতা দেখতে গিয়ে হামলার শিকার এমপি হান্নান মাসউদ

 

সিসিটিভি ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর আজ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

 

 

গ্রেপ্তারের পর তাঁকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এস এম শরিয়তুল্লাহর এজলাসে তোলা হলে বিচারক তাৎক্ষণিকভাবে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

 

 

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের গারদখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে বিপুলসংখ্যক সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। দফায় দফায় আন্দোলনরত আইনজীবীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে।

পড়ুন>>শাহরাস্তিতে চার বছরের শিশুকে তুলে নিয়ে চার শিশু মিলে ধর্ষণ

 

বিক্ষোভ চলাকালে সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু গণমাধ্যমকে বলেন, “নিষিদ্ধ সংগঠনের নেতাদের যেভাবে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে, তা নজিরবিহীন। এর প্রতিবাদে আমরা আদালত বর্জন করছি। আমাদের সভাপতিকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট বিচারকের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

 

 

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম জানান,“বর্তমানে আদালতের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তারকৃত আইনজীবী নেতাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!