কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য
- আপডেট সময় : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করতে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ জন সদস্য কাতারের উদ্দেশে যাত্রা করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে তারা ঢাকা থেকে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে যাবেন প্রবাসী কর্মী। প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা।
আইএসপিআর সূত্রে জানা যায়, নৌবাহিনীর এই সদস্যরা কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিউসিবিএসডির আওতায় দেশটির সমুদ্রসীমার সুরক্ষা নিশ্চিতকরণ, টহল পরিচালনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
যাত্রার পূর্বে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক কাতারগামী সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি দেশ ও বাহিনীর সুনাম রক্ষায় অত্যন্ত পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকেই নিয়মিতভাবে বাংলাদেশ নৌবাহিনী থেকে সদস্য প্রেরণ করা হচ্ছে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে। বিগত বছরগুলোতে দায়িত্ব পালনরত নৌসদস্যরা তাদের দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ আস্থা ও প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন।
নতুন এই মোতায়েনের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। এছাড়া, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি, এই সদস্যরা দেশের জাতীয় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আইএসপিআর প্রত্যাশা করছে।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























