কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট সীমান্ত এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ভুরুঙ্গামারী সার্কেল (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ ও ২২ ব্যাটেলিয়ন কুড়িগ্রাম (বিজিবি) ময়দান বিওপির একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মসজিদের সামনের পাকা রাস্তায় লাল স্কচটেপে মোড়ানো প্যাকেটে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পুলিশ ও বিজিবির সজাগ অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার ব্যাগটি রাস্তায় ফেলে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply